শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উড়োজাহাজ কেনার অর্থ পরিশোধ করছে বিমান নিজস্ব আয় থেকেই

উড়োজাহাজ কেনার অর্থ পরিশোধ করছে বিমান নিজস্ব আয় থেকেই

উড়োজাহাজ কেনার অর্থ পরিশোধ করছে বিমান নিজস্ব আয় থেকেই
উড়োজাহাজ কেনার অর্থ পরিশোধ করছে বিমান নিজস্ব আয় থেকেই

অনুসন্ধদান২৪>> সরকারি ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজ কেনাবাবদ ঋণের অর্থ পরিশোধ করছে বাংলাদেশ বিমান। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে নেওয়া ঋণের আসল ও সুদবাবদ মোট ১৫৭ কোটি ডলার পরিশোধ করেছে বিমান। চলতি বছরের এপ্রিল পর্যন্ত কিস্তির হিসাব অনুযায়ী বিলম্ব ছাড়াই এসব অর্থ পরিশোধ করা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) আল মাসুদ খান।

কেনা উড়োজাহাজগুলো হচ্ছে বোয়িং কোম্পানির নতুন দুটি ৭৩৭-৮০০, চারটি ৭৭৭-৩০০ই আর, ছয়টি ৭৮৭ ড্রিমলাইনার এবং ডি হ্যাভিল্যান্ড কোম্পানির দুইটি ড্যাস-৮কিউ৪০০।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব বহরে বর্তমানে উড়োজাহাজ রয়েছে ১৯টি। বিগত ২০১১ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৪টি উড়োজাহাজ কিনেছে বিমান। এক্ষেত্রে বিমানের ঋণ হয়েছে ২০৯ কোটি ৩০ লাখ ডলার।

শুধু তাই নয়, বিমানের বহরে লিজে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং দুটি ড্যাশ-৮-৩০০ উড়োজাহাজের লিজ শেষ হয়ে গেলে, সেগুলো নিজস্ব তহবিল ব্যবহার করেই কিনে ফেলতে সক্ষম হয়েছে বিমান।

বিমান কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালে কেনা একটি বোয়িং ৭৩৭-৮০০ এবং ২০২৩ সালে কেনা দুটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজের পুরো ঋণ নির্দিষ্ট সময়ে পরিশোধ করেছে বিমান। আরো দুইটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজের জন্য সম্পূর্ণ ঋণ পরিশোধ হয়ে যাবে আগামী ২০২৫ সালে।

বিমান আরো জানায়, মহামারী করোনাকালে চলতি মূলধন বাবদ সরকারের আর্থিক প্রণোদনা থেকে বাংলাদেশ বিমান মোট ৭৮৮ কোটি টাকা ঋণ হিসেবে নেয়। পরে সেই ঋণের সুদ-আসল নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিশোধ করেছে বিমান।

সরকারি কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে পরিচালনা ব্যয় নির্বাহ এবং উড়োজাহাজ কেনাবাবদ মূল্য পরিশোধ করছে বিমান, যা সংস্থাটির আর্থিক সক্ষমতার অনন্য নজির।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯