বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
জিএম নর্ম পেলেন না নীড় আধা পয়েন্টের জন্য

জিএম নর্ম পেলেন না নীড় আধা পয়েন্টের জন্য

জিএম নর্ম পেলেন না নীড় আধা পয়েন্টের জন্য
জিএম নর্ম পেলেন না নীড় আধা পয়েন্টের জন্য

অনুসন্ধান২৪>> আন্তর্জাতিকমাস্টারের নর্ম পাওয়ার পর গ্র্যান্ডমাস্টারের নর্ম পেলে থাইল্যান্ড সফরটা স্মরণীয় হয়ে থাকতো বাংলাদেশের ফিদেমাস্টার মনন রেজা নীড়ের। বাংলাদেশ নৌবাহিনীর নীড় আধা পয়েন্টের জন্য পারেননি জিএম নর্ম লাভ করতে।

রোববার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহর কাছে হেরে গ্র্যান্ডমাস্টারের নর্ম হাত ছাড়া করেন। নর্ম পাওয়ার জন্য তার ড্রয়ের প্রয়োজন ছিল। নীড় সাদা ঘুঁটি নিয়ে মিত্রভার ফ্রেঞ্চ ডিফেন্সের বিরুদ্ধে খেলেন এবং ২০ চালে অনেক ভালো অবস্থানে চলে যান। কিন্তু এরপর কয়েকটি দুর্বল চাল দিয়ে অবস্থান খাপার করে ফেলেন, পরবর্তীতে ৪৯ চালে হেরে যান।

মনন রেজা নীড় সপ্তম স্থান লাভ করেছেন। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ৫২তম, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান পাঁচ পয়েন্ট নিয়ে ৮১তম, বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ১৩০তম ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ১৭৮তম হন।

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেনে ১০ খেলার একটি আন্তর্জাতিকমাস্টারের নর্ম লাভ করেছেন নীড়। এ ইভেন্টে ৯ খেলায় সাড়ে ৬ পয়েন্ট অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিকমাস্টারের নর্মের জন্য নির্ধারিত পয়েন্টের চেয়ে এক বেশী অর্জন করায় ১০ খেলার নর্ম হয়েছে।

সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার বেরনাডস্কাই ভিটালি চ্যাম্পিয়ন ও গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহ রানারআপ হয়েছেন। ৩৬ দেশের ১১ জন গ্র্যান্ডমাস্টার, ২২ জন আন্তর্জাতিকমাস্টারসহ ২২৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯