রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফুসফুসের রোগে করণীয়

ফুসফুসের রোগে করণীয়

ফুসফুসের রোগে করণীয়
ফুসফুসের রোগে করণীয়

অনুসন্ধান ২৪>> সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হলো ফুসফুসের তীব্র প্রদাহজনিত রোগ, যার ফলে ফুসফুসে ঠিকমতো বায়ু পরিবাহিত হতে পারে না।

সিওপিডি-এর সাধারণ উপসর্গগুলো হলো, শ্বাস-প্রশ্বাসে অসুবিধা, কফসহ দীর্ঘস্থায়ী কাশি এবং অবসাদ বোধ করা। এই লক্ষণগুলো সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত খারাপ হতে পারে।

সিওপিডি-এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো ধূমপান ও বায়ুদূষণ। এ ছাড়াও এদের দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে সিওপিডি হতে পারে। যদিও সিওপিডি-এর মূল কারণ হিসেবে ধূমপানকে ধরা হয়, তবে গবেষণায় দেখা যায়, সিওপিডি আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন কখনো ধূমপান করেননি।

তাই এগুলোকে বলা হয় অ্যাকিউট এক্সারবেশন। এগুলো সাধারণত কয়েক দিন স্থায়ী হয় এবং প্রায়ই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়।
সিওপিডি আক্রান্ত ব্যক্তিরা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় উচ্চ ঝুঁকিতে থাকেন। এর মধ্যে রয়েছে ফুসফুসের সংক্রমণ।

সারা বিশ্বে মৃত্যুহার এবং রোগ উপসর্গের একটি অন্যতম প্রধান কারণ হলো সিওপিডি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে ৬৫ মিলিয়ন মানুষ সিওপিডি রোগে মাঝারি থেকে গুরুতরভাবে আক্রান্ত।

যেমন—ফ্লু বা নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার, হার্টের সমস্যা, দুর্বল পেশি ও ভঙ্গুর হাড়, বিষণ্নতা এবং উদ্বেগ।

করণীয়

সিওপিডি নির্ণয়ে স্পাইরোমেট্রি নামক একটি সাধারণ শ্বাস-প্রশ্বাসের পরীক্ষা ব্যবহার করা হয়। সিওপিডি-এর চিকিৎসায় আলোচ্য পদক্ষেপগুলো হলো—

■ ধূমপান ত্যাগ করা। সিওপিডি চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ধূমপান বন্ধ করা।

■ বাড়িতে এবং কর্মক্ষেত্রে তামাকের ধোঁয়া এবং অন্যান্য বায়ুদূষণের মাত্রা কম রাখা ও এড়িয়ে চলা।

■ পর্যাপ্ত ওষুধ। কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণগুলো ব্রংকোডাইলেটর, স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে।

■ পালমোনারি রিহ্যাবিলিটেশন হলো এক ধরনের চিকিৎসা প্রগ্রাম, যাতে ফার্মাকোলজিক্যাল চিকিৎসা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, পুষ্টি সহায়তা, টিকা এবং দৈনন্দিন জীবনমান উন্নত করতে কাউন্সেলিং করা হয়ে থাকে।

■ ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা। সিওপিডি পরীক্ষা এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ফুসফুসের সংক্রমণ প্রধান ভূমিকা পালন করে। প্রতিবছর একবার ফ্লু শট এবং নিউমোনিয়া ভ্যাকসিন, বিশেষ করে সিওপিডি শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের জন্য সে অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা উচিত।

■ সম্পূরক অক্সিজেন। কোর পালমোনারি বা হার্ট ফেইলিউর হওয়ার আশঙ্কা থাকলে অক্সিজেন প্রদানের জন্য একটি বহনযোগ্য অক্সিজেন ট্যাংকের প্রয়োজন হতে পারে।

এই রোগ কখনো সম্পূর্ণ সারে না। কিন্তু সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা করলে সিওপিডি আক্রান্ত ব্যক্তিও সুস্থভাবে জীবনযাপন করতে পারেন।

লেখক : এমবিবিএস (ডিএমসি), এমডি (চেস্ট) এমসিপিএস (মেড), এফআরসিপি (ইডিন) সিনিয়র কনসালট্যান্ট রেসপিরেটরি মেডিসিন, এভারকেয়ার হসপিটাল, ঢাকা।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯