শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
বরিশালে মর্টার চালিত রিক্সার ছড়াছড়ি, বাড়ছে দূর্ঘটনা, নিয়ন্ত্রণ জরুরি

বরিশালে মর্টার চালিত রিক্সার ছড়াছড়ি, বাড়ছে দূর্ঘটনা, নিয়ন্ত্রণ জরুরি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে মর্টার চালিত অবৈধ রিক্সার ছড়াছড়ি। একদিকে যেমন বেপরোয়া গতিতে চলতে গিয়ে ঘটাচ্ছে দূর্ঘটনা। অন্যদিকে টিট টিট হর্ণের তীব্র শব্দ যন্ত্রণায় অতিষ্ঠ জনসাধারণ। এই রিক্সাগুলোর কারণে নগরীর বিভিন্ন স্থানে প্রতিদিন দূর্ঘটনার শিকার হচ্ছে সাংবাদিক,পুলিশ, চিকিৎসক,আইনজীবী,শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

এ বিষয় হাতেম আলী কলেজের এক ছাত্র অভিযোগ করে বলেন,,পায়ে চালিত রিক্সার ব্রেক দিয়ে মর্টার চালিত রিক্সা কোন ভাবেই কন্ট্রোল করা যায় না। সুতরাং একেঁ বেঁকে এমন ভাবে চলাচল করে দেখলে ভয় লাগে। এগুলো কি প্রশাসনের চোখে পড়ে না। তাদের টনক নড়বে কবে মানুষের মৃত্যুর পর। গোলাম রব্বানী নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন,,প্রতিদিন গড়ে নতুন ১০-১৫ টি রিক্সা নামানো হচ্ছে সড়কে।

সবাই হয়তো মনে করে গরীব মানুষ রিক্সা চালায় এখানেও বিপত্তি। আসলে বিষয়টা সেখানে না। কোন চালকের রিক্সা নিজের না সবাই ভাড়া চালায়। নগরবাসীর এমন অভিযোগের পর অনুসন্ধানে জানা গেছে বরিশালে চলাচল করা বেশির ভাগ রিক্সার মালিক টাকা ওয়ালা অথবা প্রভাবশালী কোন ব্যক্তি। অবৈধ এই যানগুলোর কারণে দূর্ঘটনার শিকার হচ্ছে নিরীহ মানুষ।

অন্য এক বাসিন্দা অভিযোগ করে বলেন,, কাকলীর মোড় থেকে জেলখানা মোড়ে মর্টার চালিত রিক্সা গেলে পুলিশ আটক করে নিয়ে যায়। পরের দিন জরিমানা নিয়ে আবার ছেড়ে দেয়। তাতে রিক্সার পরিমাণে কমে ? কমে না বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন,, বেপরোয়া গতিতে চলার পর দূর্ঘটনা ঘটায় এরপর আহত ব্যক্তির পা ধরে বলে মাফ করেন ভাই গরীব মানুষ।

যখন বেপরোয়া গতিতে চলে তখন মনে থাকে না যে সে গরীব মানুষ। তখন তো মনে হয় রিক্সা নয় যেন আকাশে প্লেন চালায়। আমরা নগরবাসী মর্টার চালিত এই রিক্সাগুলো বন্ধে শুধু আশ্বাস নয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এ বিষয় ডিসি ট্রাফিক বিএমপি ( উপ-পুলিশ কমিশনার ) এসএম তানভীর আরাফাত বলেন,, আমাদের ডামপিং করে রাখার নিজস্ব কোন জায়গা নাই, রিক্সা আটক করে রাখবো কোথায়। জায়গা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা ইতোমধ্যে চিঠি দিয়েছি। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অবৈধ এই রিক্সা নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিদিন গড়ে ১০-১৫ টি রিক্সা আটক করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরা অব্যাহত রেখে কাজ করবো ইনশাআল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯