শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এইপ্রথমবারের মতো হজ্জ যাত্রীদের টিকিট বুকিং এর শাখা চালু হয়েছে। এর ফলে হজ্জযাত্রীরা টিকিট বুকিংসহ অন্যান্য সেবা পাবে হাতের নাগালে। শনিবার বেলা ১১টার দিকে দেশের ঐতিহ্যবাহী হজ্জ এজেন্সী রিয়াদুল জান্নাহ হজ্জ ও ওমরা গ্রুপেরএকটি অংঙ্গ প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় প্রেসক্লবের নিজতলায় পায়রা ট্যুর এন্ডট্রাভেল এজেন্সী’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ শাখাটির উদ্বোধন করেন ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ’র গর্ভনর, রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রুপের চেয়ারম্যান ড.মূফতি মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব’র সদস্য ও পায়রাট্যুর এন্ড ট্রাভেল এজেন্সী’র স্বত্বাধিকারী হাজী মো.এনামুল হক।
এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রুপের পরিচালক মো.নিয়াজ মোর্শেদ সরকার, মাও.মো.মাহবুবুর রহমান, কলাপাড়া সিনিয়র মাদ্রাসারপ্রিন্সিপল মাও.মো.নাসির উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাও. মো.মাসুম বিল্লাহ রুমী।