শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামল ফিফা

মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামল ফিফা

অনুসন্ধান ডেস্ক: দীর্ঘ ৩৬ বছর পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। লুসাইলে শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়েছে লে আলবিসেলেস্তেরা।

মরুর বুকে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে এসে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির। কাতার বিশ্বকাপের খেলা শেষ হয়েছে এক মাস হতে চলল। কিন্তু মেসির বিশ্বসেরা হওয়ার পেছনে লেগে গেল বিতর্কের কালো ছাপ।

বিশ্বকাপ ফাইনালে বিশ্বজয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে অসদাচরনের গুরুতর অভিযোগ উঠেছে। যার জন্য আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ফিফা। এবার বিশ্বকাপ ফাইনালে ধ্বংসাত্মক আচরণের শাস্তি পেতে যাচ্ছে মেসিসহ বিশ্বকাপ জেতা গোটা আর্জেন্টিনা দল। এজন্য বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি তদন্তের নির্দেশ দিয়েছে।

ফিফা জানিয়েছে, ‘বিশ্বকাপ জেতার পরে স্টেডিয়ামের যে জায়গায় মেসিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেখানে ভাঙচুর করেন তারা। মেসির নেতৃত্বে পুরো দল এই অপরাধ করেছে। এ ছাড়া সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকারও দেননি আর্জেন্টিনার ফুটবলাররা।’

বিশ্বকাপ জয়ের পর সেরা গোলরক্ষকের পুরস্কার সোনার গ্লাভস জেতেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু সেটি নিয়ে তখনই অশালীন ভঙ্গি করেন তিনি। এ ছাড়া নিজেদের ড্রেসিংরুমে ফ্রান্স ফুটবলার, গোল্ডেন বুটজয়ী কিলিয়ান এমবাপ্পেকেও বিদ্রুপ করেন মার্তিনেজ।

বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় গিয়েও এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপ করেন এমিলিয়ানো মার্টিনেজ। বুয়েন্ট আয়ার্সে ছাদখোলা বাসে করে বিজয় উদযাপনের সময়ও ফরাসি তারকাকে নিয়ে বিদ্রুপে মেতে ওঠেন তিনি। এমবাপ্পের একটি কাটুন বানিয়ে সেটাকে কোলে করে নিয়ে ঘুরতে দেখা যায় তাকে।

ফিফার ফেয়ার প্লের নিয়মনীতি অনুসরণ করেনি আর্জেন্টিনা দল। ফাইনালে মেসিরা খুবই ধ্বংসাত্মক আচরণ করায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ইতোমধ্যে সব অভিযোগ জানিয়েছে ফিফা। তাই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে সহযোগিতা করতে বলা হয়েছে।

শুধু ফুটবলার কিংবা ফুটবল দলই নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও তদন্তে নেমেছে ফিফা। মিডিয়া রুলস এবং মার্কেটিংয়ের নিয়মনীতিও ভঙ্গ করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে তদন্তের কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেয়নি ফিফা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯