শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় জয়িতার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত

বানারীপাড়ায় জয়িতার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত

বানারীপাড়ায় জয়িতার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত
বানারীপাড়ায় জয়িতার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত

মামুন আহমেদ >> বরিশালের বানারীপাড়ায় জয়িতার উদ্যোগে ২য় বারের মতো দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় এ পিঠা উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের সহধর্মিনী আতিয়া আলম মিলি। তিনি বলেন, পিঠা উৎসব বাঙালির আবহমানকালের ঐতিহ্য। প্রতিবছর পিঠা উৎসবের মাধ্যমে আমাদের এ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে। উদ্বোধন শেষে তিনি পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. খোরশেদ আলম সেলিম, সহসভাপতি এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন রেজা নির্মলা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুল আলম মল্লিক, উপজেলা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাইস্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকার সিদ্দিক, আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমম রায় সুমন, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি কাওসার হোসেন, বানারীপাড়া ছাত্রবন্ধন ফোরামের সভাপতি ডলার ইবনে হানিফ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। উৎসবের ২য় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ইমরান আহমেদ (সুজন), ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, সহ-দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মহিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুর রহিম মাল প্রমুখ। পিঠা উৎসবে বিভিন্ন স্টলে বাহারী ডিজাইনের পিঠা প্রদর্শন করা হয়। সন্ধ্যায় স্থানীয় ও বরিশাল থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯