শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আবারও বিয়ে করতে যাচ্ছেন কিংবদন্তি রোনালদো!

আবারও বিয়ে করতে যাচ্ছেন কিংবদন্তি রোনালদো!

অনুসন্ধান ডেস্ক: ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও ফের বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। রোনালদোর বর্তমান প্রেমিকা সেলিনা লকসের একটা ইনস্টাগ্রাম পোস্ট থেকেই এই জল্পনার শুরু।

পেশায় মডেল সেলিনার সঙ্গে ২০১৫ সালে পরিচয় হয়েছিল দুইবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল মহাতারকার। এরপর আট বছর ধরে তারা প্রেম করে যাচ্ছেন।

প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ সেলিনা তার ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি।’ সেই পোস্টে রোনালদো লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’

এর পরই ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, সেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। অন্যদিকে সেলিনাও কয়েক বছর আগে ‘কুয়েম’ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, রোনালদোর চার সন্তানকে তিনি নিজের সন্তান হিসেবেই দেখেন।

মডেল সুজানা ওয়ের্নারের সঙ্গে লিভ ইন সম্পর্ক শেষ করে ১৯৯৯ সালে ব্রাজিলিয়ান ফুটবলার মিলান ডমিনগুয়েজকে বিয়ে করেন রোনালদো। চার বছরের সংসারে জন্ম হয় একমাত্র সন্তান রোনাল্ডের। এরপর ২০০৫ সালে ব্রাজিলিয়ান মডেল ও এমটিভি ভিজে ড্যানিয়েল সিকারেল্লিকে।

তবে সেই সংসার টিকেছিল মাত্র তিন মাস। এরপর মারিয়া বিয়েট্রিচকে বিয়ে করেন রোনালদো। সেই সংসারে মারিয়া সোফিয়া ও মারিয়া এলিস নামের দুই সন্তান আছে। এ ছাড়া ব্রাজিলিয়ান ক্রীড়াবিদ মিশেল উমেজুর সঙ্গে প্রেমের সম্পর্কের ফলে ২০০৫ সালে জন্ম হয় অ্যালেক্সের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯