মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাকিবের তাণ্ডবে রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল

সাকিবের তাণ্ডবে রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল

অনুসন্ধান ডেস্ক: সাকিব আল হাসানের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের চতুর্থ ম্যাচে শনিবার সিলেট স্টাইকার্সের মুখোমুখি হয় বরিশাল।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালেন মেহেদি হাসান মিরাজ।প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৭.২ ওভারে স্কোর বোর্ডে ৬৭ রান জমা করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও চাতুরঙ্গা ডি সিলভা।

উড়ন্ত শুরুর পর রান সংগ্রহের গতি ধরে রাখেন সাকিব আল হাসানরা। ৩২ বলে ৭টি চার আর চার ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেন সাকিব।

২৫ বলে ৩৬ রান করেন ওপেনার চাতুরঙ্গা ডি সিলভা। ২১ বলে ২৯ রান করেন এনামুল হক বিজয়। সাকিব-ডি সিলভা আর বিজয়ের কল্যাণে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। চলতি বিপিএলে কোনো দলের এটাই দলীয় সর্বোচ্চ স্কোর।

এর আগে দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৬ রান করে রংপুর রাইডার্স। টার্গেট তাড়ায় ১৪২ রানে অলআউট হয় সাবেক চ্যাম্পিয়নরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯