মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন সাকিব

মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন সাকিব

অনুসন্ধান ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচেই বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান।

বল মাথার ওপর দিয়ে যাওয়ার পরও আম্পায়ার ওয়াইডের শংকেত না দেওয়ায় মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান ফরচুন বরিশালের তারকা অলরাউন্ডার সাকিব।

বিপিএলের গত আসরে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে বিতর্কে জড়ান সাকিব। চলমান নমব আসরের চতুর্থ ম্যাচে ফের বিতর্কে জড়ালেন দেশ সেরা এই ক্রিকেটার।

বিপিএলের চলতি আসরে একে তো ‘ডিআরএস’ নেই। তার সঙ্গে যোগ হয়েছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত।  শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ভুল করে বিতর্কের জন্ম দিলেন আম্পায়ার মাহফুজুর রহমান লিটু।

ফরচুন বরিশালের সাকিবের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহরমান রাজার বল মাথার প্রায় ২ ফুট ওপর দিয়ে গেলেও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ওয়াইড দেননি।

যে কারণে মেজাজ হারিয়ে আম্পায়ার লিটুকে চার্জ করেন সাকিব। এটা কি ওয়াইড না? খালি চোখে মনে হচ্ছিল, সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। প্রথমে অনেকে ভেবেছিলেন, আবার কোনো অঘটন ঘটে কিনা!

তবে বড় কিছু হয়নি। সাকিব তেড়ে গেলেও বড় কোনো অঘটন ঘটাননি। শুধু ঝাঁঝালো কণ্ঠে আম্পায়ারকে জিজ্ঞেস করেন, এটা কি ওয়াইড ছিল না? সিলেটের বিপক্ষে সাকিব আল হাসানের ৩২ বলের ৬৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৯৪ রানের পাহাড় গড়ে বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯