মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ভোলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: ভোলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত ১৭ জন ভর্তি হয়েছে। এর মধ্যে এক শিশু মারা গেছে।

মারা যাওয়া শিশুর নাম মুনতাহা। সে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আব্বাস উদ্দিনের ছেলে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৩৭ শিশু। এখন চিকিৎসাধীন আছে ৬২ শিশু। যাদের বেশিরভাগই নিউমোনিয়া আক্রান্ত।

কয়েকদিন ধরে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতকষ্টে ভুগছেন বাধের বাসিন্দারা।

ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মো. মাহবুব রহমান জানান, ভোলায় আজ ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ঘণ্টায় ৩ নটিক্যাল মাইল।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। কাজে যেতে পারছেন না শ্রমিকরা।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, জেলায় ৩০ হাজার পিস কম্বল বরাদ্দ হয়েছে; যা দুস্থ ও ষাটোর্ধ্বদের মাঝে বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ পেলে বিরতণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯