রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাকেরগঞ্জে ১২৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ি আলমগীর গ্রেফতার

বাকেরগঞ্জে ১২৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ি আলমগীর গ্রেফতার

সংবাদদাতা,বাকেরগঞ্জ,বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলায় ৭ জানুয়ারি (শনিবার) পাদ্রীশিবপুর ইউনিয়নের বজলু খন্দকার এর পুত্র আলমগীর খন্দকার (৪০) কে রাত দেড়টার সময় ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আঃ সালাম মীরের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান, ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল এর উপস্থিতিতে মাদকবিরোধী অভিযানে এস আই আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন এসআই মাহামুদ হাসান, এএসআই মামুন ও এএসআই সুশান্ত সহ সঙ্গীও ফোর্স।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, আলমগীর এর আগেও একাধিকবার ইয়াবা সহ গ্রেফতার হয়েছিল। আলমগীর দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
আমি গত ডিসেম্বর মাসের ১৮ তারিখ বাকেরগঞ্জ থানায় যোগাদান করি। আজ ২০ দিনের মধ্যে আমার যোগদানের পর থেকে থানা পুলিশ কতৃক ০৯ টি মাদক মামলা হয়েছে এবং এরমধ্যে ৪৮০ গ্রাম গাঁজা ও ১৭০ পিচ ইয়াবা উদ্ধারসহ ১২ জন আসামীর মধ্যে ১০ জন আসামীকে আমরা গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে এই অভিযান চলামান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯