মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাউফলে মাদকসেবনে বাঁধা দেয়ায়  দিনমজুরকে কুপিয়ে জখম

বাউফলে মাদকসেবনে বাঁধা দেয়ায়  দিনমজুরকে কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মাদক সেবনে বাঁধা দেয়ায় মো. আবুল কালাম হাওলাদার (৫০) নামের এক দিনমজুরকে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় আবুল কালামকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আনজু মিস্ত্রির পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক সেবন চলছে। পুলিশ বেশ কয়েকবার ওই আস্তানায় হানাও দিয়েছে। কিন্তু মাদক সেবন বন্ধ হয়নি।

শুক্রবার দুপুরে দিনমজুর আবুল কালাম হাওলাদার ওই বাড়িতে গিয়ে মাদকের আসর দেখে ক্ষুব্দ হয়ে মাদক সেবন করতে নিষেধ করেন। এ সময় সজীব, প্রিন্স, রাব্বি ও রাজুসহ ৫/৬ জন যুবক তাকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।

বিষয়টি স্বীকার করে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার এনায়েন হোসেন খোকন বলেন, ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম। তিনি বলেন, ওই পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক সেবন চলছে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯