মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাউফলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ জখম ৪০

বাউফলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ জখম ৪০

অনুসন্ধান ডেস্ক:: পটুয়াখালীর বাউফলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৪০ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে ৩১ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে সরকারি বরাদ্দকৃত ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন আহতরা। বেশি দামে বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে প্রয়োগ করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুর বগা রাজনগর থেকে বিলবিলাস পর্যন্ত কমপক্ষে ৪০ জন পথচারীকে কামড়ে আহত করে।

আহতদের মধ্যে বগা রাজনগর গ্রামের নেপাল (৬০), রুবিনা (৪০), রনি (৩০), মারিয়া (৭), তাসলিমা (৫০), গোসিংগা গ্রামের পরমা (৯), আলিফ নূর (৪), কারিমা (১৬), বগা বন্দরের জান্নাতুল (১১), হালিম কাজী (৩০), দ্বিপাশা গ্রামের সুমন (২৪), নাসিম (৭), তাছলিমা (৩৫), তনু দেবনাথ (৩), রাবেয়া (২৫), রুবিনা (৩০), আয়শা (৪), রেনু বেগম (৬৫), মদনপুরা গ্রামের পলাশ (১৮), আবদুল্লাহ (৮), শেফালী দাস (৬০), মিলন (৫১), জিহাদ (১০), নিশি (৬) , সুমি (২৪), মাঝপাড়া গ্রামের জয়নব (৫৫) ও পাতাবুনিয়া গ্রামের সুখি বেগম (৮৭) সহ ৩১ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

কুকুর আতংকে বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, এই মুহূর্তে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় বাইরের ফার্মেসির ওপর নির্ভর করতে হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯