রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমের টানে সিলেটে জার্মান শিক্ষিকা

প্রেমের টানে সিলেটে জার্মান শিক্ষিকা

অনুসন্ধান ডেস্ক:: প্রেমের টানে সিলেটের বিশ্বনাথে এসে কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বিয়ে করলেন এক জার্মান শিক্ষিকা। ‘মারিয়া’ নামে ওই তরুণী জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন।

গত ২৩ ডিসেম্বর বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে প্রেমিক আব্রাহাম নাঈমের কাছে আসেন তিনি।  শুক্রবার শ্রীধরপুর গ্রামের আব্রাহাম আহমদ নাঈমের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের আয়োজন করা হয়।

জার্মান তরুণীকে একনজর দেখতে উৎসুক জনতা প্রতিদিনই আব্রাহাম আহমদ নাঈমের বাড়িতে ভিড় করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে পরিচয় হয় নাঈমের। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর উভয় পরিবার বিয়ের সিদ্ধান্ত নেন।

নাঈমকে প্রথমে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন মারিয়া। তাতে রাজি না হওয়ায় গত ২৩ ডিসেম্বর প্রেমিক নাঈমের কাছে ছুটে আসেন মারিয়া। এর পর মুসলিম ধর্মমতে দুজনের বিয়ে হয়।

আব্রাহামের চাচাতো ভাই আবদুল বাতেন বলেন, মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিগগিরই তার বাবা-মা জার্মানি থেকে বাংলাদেশে আসবেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯