মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দশ কোটি টাকার রহস্য: মুখোমুখি ডিপজল-মিশা!

দশ কোটি টাকার রহস্য: মুখোমুখি ডিপজল-মিশা!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকাই সিনেমার দুই দাপুটে খল অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর। সিনেমায় তাদের উপস্থিতি মানেই যেন দর্শকদের মাঝে অন্যরকম উন্মাদনা। অনেকদিন তাদেরকে একসঙ্গে দেখা যায় না।

তবে, দীর্ঘদিন পর এবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা। তাদেরকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘কাবাডি’-তে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার যেখানে এক ভিডিওকে ঘিরে নানা রহস্যের জট দেখা গিয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন প্রায় বিজ্ঞাপন নির্মাণ করা পরিচালক রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম ওয়েব সিরিজ।

নির্মাতা জানান, সিরিজটি মূলত কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজের রহস্য নিয়ে নির্মিত। এর সঙ্গে জড়িয়ে আছে দশ কোটি টাকার কোন অজানা সম্পর্ক।

রুবায়েত মাহমুদ বলেন, দর্শকরা বেশ মজা পাবেন আশা করি। আর গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত।

সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। এতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এছাড়া আরো অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

জানা গেছে, চলতি সপ্তাহেই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পাবে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিরিজটির টাইটেল গান ‘লাইফের নাই কোন জীবন, জীবনের নাই কোন লাইফ’। এতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯