মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তালাবদ্ধ ঘরে মিলল মা-ছেলের লাশ

তালাবদ্ধ ঘরে মিলল মা-ছেলের লাশ

অনুসন্ধান ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার বিকালে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের এসিআই গেটের পেছনে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে রুবিনা (২২) ও তার শিশুসন্তান জিহাদ (৪)।

এ ঘটনায় রুবিনার স্বামী ঝুমন মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঝুমন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করেন।তার বাড়ি মুন্সীগঞ্জে। নিহত রুবিনার বাবা সিরাজ মিয়া বলেন, প্রায় সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা আমার দেওয়া বাড়িতে বসবাস করে আসছিল।

চারদিন আগে হঠাৎ রুবিনা ও তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা তাদের খোঁজ করলে বাড়ির মূল ফটক ও বসতঘরে তালা দেখতে পান। অন্যত্র বেড়াতে যেতে পারে- এমন ধারণায় তারা ঘরের তালা ভাঙেননি।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে বোন সেলিনা আক্তার শনিবার বিকালে রুবিনার বাড়ির মূল ফটক ও বসতঘরের তালা ভেঙে মা ও ছেলের লাশ দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

সেলিনা জানান, পারিবারিক কলহের কারণে রুবিনার স্বামী বেশ কয়েকদিন ধরে বাড়ির বাইরে থাকতো। ৫/৬ দিন আগে তার ভগিনীপতি বাড়িতে আসেন। তার ধারণা, ঝগড়ার জেরেই রুবিনা ও তার সন্তানকে হত্যা করেছে ঝুমন।

শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন জানান, বসতঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। শরীরে আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি।  তিনি জানান, রুবিনার স্বামী ঝুমন মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯