মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে পিঠা উৎসব

ঝালকাঠিতে পিঠা উৎসব

অনুসন্ধান ডেস্ক: পিঠা উৎসব, শরীর চর্চা ও ধ্যানসহ নানা আয়োজনে ঝালকাঠিতে কোয়ন্টাম ফাউন্ডেশন প্রতিষ্ঠার ৩১শে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ১০ টায় এ উপলক্ষে শহরের কামার পট্টিরোড় কোয়ান্টাম প্রশান্তির ভুবনে ৩১ পদের পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের কোয়ন্টামরা হাতে তৈরি দেশি চিতই, পাটিসাপ্টা, পাকন, মুগ পাকন, পান, মালপোয়া, ভাপা, পুলিসহ বিভিন্ন সুস্বাদু গ্রামবাংলার ঐতিহ্যাবাহী পিঠা তৈরি করেন। এগুলো ১০ থেকে ৩০ টাকায় বিক্রি করা হয়।

এতে ঐতিহ্যাবাহী পিঠার সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি স্বাদ নিতেও পেরেছেন ক্রেতারা। এর আগে টোটাল ফিটনেস ডে উপলক্ষে শীতের তীব্র ভোরে শহরের পৌর মিনিপার্কে শরীর চর্চা ও ধ্যানে মগ্ন হন সংগঠনের শতাধিক সদস্যরা।

পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম, কোয়ান্টাম নুসরাত জাহান ও রাশেদুল ইসলাম শান্ত প্রমুখ। কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ নানা বয়সের শতাধিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯