মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছাত্রলীগের অনুষ্ঠান মঞ্চ থেকে পড়ে পা ভাঙল মহিলা লীগ নেত্রী লিলির

ছাত্রলীগের অনুষ্ঠান মঞ্চ থেকে পড়ে পা ভাঙল মহিলা লীগ নেত্রী লিলির

অনুসন্ধান ডেস্ক:: ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। তার পা ভেঙে যাওয়ায় তিনটি স্থানে অস্ত্রোপচার করতে হয়েছে।

শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লিলির পায়ে অস্ত্রোপচার করা হয়।  চিকিৎসকের বরাত দিয়ে লিলির স্বামী আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘পায়ের হাড়ের তিনটি অংশ ভেঙে গেছে। একটি অংশ আলাদা হয়ে গেছে।

‘মঞ্চ থেকে পড়ার সময় লিলির পায়ের ওপর হয়তো ভারী কিছু পড়েছিল। তার হাঁটুর নিচের হাড়ে চিড় দেখা গেছে।’ দেলোয়ার হোসেন তার স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এর আগে শুক্রবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা চলাকালে মঞ্চ ভেঙে যায়। এতে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ কয়েকজন মারাত্মকভাবে আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন মঞ্চে ওঠায় তা ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে।’

আ/ মাহাদী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯