বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কবি ও সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ বিজয় সাহিত্য সম্মাননায় ভূষিত

কবি ও সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ বিজয় সাহিত্য সম্মাননায় ভূষিত

কবি ও সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ বিজয় সাহিত্য সম্মাননায় ভূষিত
কবি ও সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ বিজয় সাহিত্য সম্মাননায় ভূষিত

বানারীপাড়া প্রতিনিধি .. বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি, ছড়াকার, কবি ও সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ বিজয় সাহিত্য সম্মাননা-২০২২-এ ভূষিত হয়েছেন। পিরোজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়’ তাকে এ সম্মাননায় ভূষিত করে।

এ সময় তাকে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সংগঠক মাসুম আহমেদ রানার সভাপতিত্বে স্বরূপকাঠি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। অনুষ্ঠান উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, প্রধান আলোচক নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ্ মজুমদার, বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরূপকাঠির পৌর মেয়র গোলাম কবির, বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক কবি ও প্রাবন্ধিক দেবাশীষ হালদার, ভারতের পশ্চিমবঙ্গের মাসিক ‘আনন্দমুখর’ পত্রিকার সম্পাদক কবি সুপর্ণা রায়, মাদারীপুর কালকিনির ডাকবাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক কবি শ ম দেলোয়ার জাহান, উজিরপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর কবি নুরুল আলম বখতিয়ার প্রমুখ। বাচিকশিল্পী ও শিক্ষক আমিনুল ইসলামের তালুকদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের রাজশাহী বিভাগীয় সভাপতি কবি মাহমুদুল আলম চৌধুরী, বানারীপাড়ার বিশারকান্দি শেরেবাংলা কলেজের সহকারী অধ্যাপক কবি ভীষ্মদেব মণ্ডল, বাংলাদেশ বেতার বরিশালের সংবাদপাঠক, বাচিকশিল্পী ও কবি মায়াবী হাসান, কবি ও সংগঠক দীনেশ মণ্ডল, কবি ও নাট্যকার পলাশ বড়াল, কবি ও শিক্ষক বিধান চন্দ্র রায়, কবি কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো স্বরচিত কবিতা পাঠের আসর। এ সময় অর্ধশতাধিক কবি তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯