মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এয়ার ইন্ডিয়ার বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এয়ার ইন্ডিয়ার বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করা সেই ব্যক্তি গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক: ভারতের টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার এয়ারলাইনসের বিমানে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

আজ শনিবার বেঙ্গালুরু থেকে শংকর মিশ্র নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সহযাত্রীর গায়ে প্রস্রাব করার খবর সামনে আসতেই পালিয়ে বেড়াচ্ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা শংকর। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। আজ সকালে ৩৪ বছর বয়সী শংকরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মাতাল অবস্থায় তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন শংকর। এ ঘটনা পুলিশকে না জানাতে ওই বৃদ্ধাকে অনুরোধও করেছিলেন তিনি।

শংকরের আইনজীবীর দাবি, ওই বৃদ্ধাকে জরিমানা হিসেবে ১৫ হাজার রুপি দেওয়া হয়েছিল, কিন্তু এক মাস পর তার মেয়ে ওই অর্থ ফিরিয়ে দেন। পরে তারা শংকরের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে সহযাত্রীর ওপর প্রস্রাব করার ঘটনায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়েলস ফারগো থেকে চাকরি হারিয়েছেন শংকর। এ ছাড়া এয়ার ইন্ডিয়া তাকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯