রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হুমকিতে জীববৈচিত্র্য: প্লাস্টিক-পলিথিনের বর্জ্যে দূষণের কবলে কুয়াকাটা সৈকত

হুমকিতে জীববৈচিত্র্য: প্লাস্টিক-পলিথিনের বর্জ্যে দূষণের কবলে কুয়াকাটা সৈকত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। প্লাস্টিক-পলিথিন বর্জ্য দূষণের কবলে পড়েছে পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটার সৈকত।জোয়ারে ভেসে আসে চিপস কিংবা বিস্কুটের খালি প্যাকেট ও পলিথিন।

বেলাভূমিতে উঁকি দিচ্ছে প্লাস্টিক বোতল। জিরো পয়েন্ট থেকে দু’দিকে প্রায় তিন কিলোমিটার এলাকায় যত্রতত্র এসব বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রকৃতির এই অপার সম্ভাবনাময় স্থানটি যেন দখল করে নিচ্ছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে।

তবে পরিবেশবীদরা বলেছেন, প্লাস্টিক-পলিথিনের বর্জ্যে শুধু সৈকতের পরিবেশই নষ্ট হচ্ছে না। একই সাথে জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়বে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির শামুক, ঝিনুক, কাঁকড়া ও কচ্ছপের বংশ বিস্তার এবং প্রজনন কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে।

স্থানীয়রা জানান, বিশেষ করে পদ্মা সেতু চালুর পরে যোগাযোগ অতি সহজ হওয়ায় ছুটির দিনগুলোতে পর্যটকের ঢল নামে। অসচেতন পর্যটকরা কোমল পানির বোতলের পাশাপাশি বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের খালি প্যাকেটসহ পলিথিন সৈকতেই ফেলে দেয়।

এছাড়া ভ্যানে করে বিক্রি করা বিভিন্ন খাবার সামগ্রী বিক্রেতারাও পলিথিন, কাগজ সৈকতে ফেলে রাখছে। এসব নিয়মিত পরিস্কার না করায় পর্যটকরা হাঁটাচলা করতে অস্বস্তিবোধ করছেন বলে পর্যটন সংশ্লিষ্টরা জানান।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক প্রসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, সৈকত পরিস্কার রাখার জন্য প্রায় ১০-১২ টি পেশার ব্যবসায়ীদেরকে বিভিন্ন সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে ট্রেনিং করেছি। টোয়াকের উদ্যোগে প্রায় দুই’শ ময়লা রাখার ডাস্টবিন বিভিন্ন পয়েন্টে দিয়েছেন।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, সৈকতে ময়লা আবর্জনা না ফেলার জন্য বারবার মাইকিং করে সতর্ক করছেন।

এছাড়া সপ্তাহে একবার তারা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান। কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার জানান, সৈকত পরিস্কার করার জন্য পৌরসভা সার্বিকভাবে কাজ করছে। কয়েকটি টিম সকাল বিকেল ময়লা পরিষ্কার করছে। অসচেতন কতিপয় পর্যটক ও ব্যবসায়ীদের কারণে এই সমস্যাটা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯