মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: বরিশালের আগৈলঝাড়ায় চলমান তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের চলাইরপাড় গ্রামের মৃত কৃষ্ণকান্ত রায়ের ছেলে কিরণ রায় (৩৫) মারা যান।
মৃত কিরণের মা রামমালা রায় জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কনকনে শীতের মধ্যে ক্ষেতে ইরি ধান রোপন করেছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েন কিরণ।
বৃহস্পতিবার সকালে কিরণ রায়কে উপজেলা হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।’