মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮শ’ কেজি জাটকা জব্দ

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮শ’ কেজি জাটকা জব্দ

অনুসন্ধান ডেস্ক।  বরিশালে  ৮শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম গতকাল (৬ জানুয়ারী) রাত ২টা ৩০ মিনিটের সময় এ অভিযান  পরিচালনা করেন।
এ সময় বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি স্টিলবডি নৌকায় অভিযান চালিয়ে  আনুমানিক ৮শ’ কেজি জাটকা জব্দ করেন।
কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, গতকাল (৬ জানুয়ারী) দিবাগত  রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদে জানতে পেরে বিসিজি স্টেশান এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম অভিযান পরিচালনা করেন।
এ সময় বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি স্টিলবডি নৌকাসহ ৮ জনকে আটক করেন। পরবর্তীতে নৌকা তল্লাশি করে ৮শ’ কেজি জাটকা জব্দ করেন এবং নৌকায় অন্য মাছ থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কোস্টগার্ড সদস্যরা।
 অভিযান চালিয়ে  আনুমানিক ৮শ’ কেজি জাটকাসহ একটি সজব্দ করেন।  এ সময়  বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি পরিবহনে  অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিমের সদস্যরা। এ সময় অন্তরা ক্লাসিক নামে একটি পরিবহনে তল্লাশি করে আনুমানিক ৮শ’ কেজি  জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস এর এর উপস্থিতিতে  জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায়- দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯