রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে বাসচাপায় ভিক্ষুক নারী নিহত

পটুয়াখালীতে বাসচাপায় ভিক্ষুক নারী নিহত

অনুসন্ধান ডেস্ক:: পটুয়াখালীতে বাসচাপায় আয়েশা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আয়েশা বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার মৃত আজু খা’র স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

মৌকরণ বাজারের দোকানদার সোবহান মিয়া জানান, স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন আয়েশা বেগম। কিছুটা গোপনে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।

প্রতিদিনের মতো আজও ভিক্ষার জন্য মৌকরণ বাজারে আসছিলেন তিনি। বাজার থেকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে উঠলে বরিশাল থেকে রুদ্র-তুর্য পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই গাড়ির পেছনেই ছিল পুলিশের পিকআপ ভ্যান। দুর্ঘটনার পর দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাসটি আটকে দেয়। এ সময় বাসচালক পালিয়ে গেলেও তার সহকারী মিলনকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, বাসচাপায় আয়েশা বেগমের মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। মৃত্যুর সময় ভিক্ষার ঝুড়িটি হাতেই ধরার ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। বাসসহ চালকের সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯