মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাজিরপুরে শিশু হত্যার অভিযোগে সৎ মা গ্রেফতার

নাজিরপুরে শিশু হত্যার অভিযোগে সৎ মা গ্রেফতার

অনুসন্ধান ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে আরিফা আক্তার (৮) নামের এক শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আয়শা আক্তার (১৮) নামের ওই সৎ মাকে গ্রেফতার করে পুলিশ।  বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে শিশুটির মরদেহ তার নিজ বাড়ির পিছনের বাগান থেকে উদ্ধার করে নাজিরপুর থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈইবুনিয়া গ্রামে। নিহত আরিফা আক্তার ওই গ্রামের আবু বকর শেখের কন্যা ও উপজেলার মাটিভাঙ্গা বাজারের বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

নিহতের দাদি মাহিনুর বেগম জানান, তার নাতি আরিফার মা কুলসুম বেগমের সঙ্গে পিতার বিবাহ বিচ্ছেদ হয়। পরে তার পিতা আর একটি বিয়ে করায় নাতি তার (দাদি) আমার কাছে থাকতো।

তার বাবা ও সৎ মা অন্য বাড়িতে থাকতো। গত বৃহস্পতিবার দুপুরে সে স্কুল থেকে বাড়ি ফিরে খাবার চেয়ে বাবার বাড়িতে যায়। রাতেও আর ফিরে আসে নি। পরে তাকে ঘরের বিছানায় লেপে মোড়ানো আবস্থায় পাওয়া যায়।

নিহতের পিতা জানান, তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক। তিনি বাড়িতে না থাকার সুযোগে তার কন্যা আরিফাকে তার সৎ মা শ্বাসরোধ করে হত্যা করে ঘরের লেপের মধ্যে লুকিয়ে রাখে।

রাতে আমি বাড়ি আসলে কন্যাকে পাওয়া যায় না বলে জানান। পরে তাকে খোঁজাখুঁজি করে বাড়ির পিছনে পাওয়া যায়। তারপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, তার দ্বিতীয় স্ত্রীর ঘরে আব্দুল্লাহ নামের আড়াই মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. আলী রেজা জানান, শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে আয়শা আক্তারকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি শিশুটিকে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধে করে হত্যা করার কথা স্বীকার করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯