মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনসন্ধান ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য প্রদানকালে ছাত্রলীগের শোভাযাত্রার মঞ্চ ভেঙে পড়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। এ সময় মন্ত্রী বলেন, আজকে একটি মঞ্চ ভেঙে পড়েছে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। একটি কথা বলতে চাই এখন কর্মীরাও চেয়ে নেতা বেশি হয়ে গেছে।
এত নেতা আমাদের দরকার নেই। যেকোনো মঞ্চে গেলেই দেখি সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি হয়ে গেছে। এত বড় নেতা বানানোর কারখানা আমাদের দরকার নেই। স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মী চাই।