মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ঘুষের টাকা ফেরত দেওয়ালেন ইউএনও

বরিশালে ঘুষের টাকা ফেরত দেওয়ালেন ইউএনও

অনুসন্ধান ডেস্ক: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের থেকে নেওয়া ঘুষের টাকা ফেরত দিলেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী মো.সিদ্দিকুর রহমান।

আজ বৃহস্পতিবার উপজেলার ১৬ জন গ্রাম পুলিশের থেকে নেওয়া এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন।

ভুক্তভোগী গ্রাম পুলিশের সদস্যরা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার মো.সাখাওয়াত হোসেন দায়িত্ব নেওয়ার পর এই উপজেলার ৫টি ইউনিয়নের ১৬ জন গ্রাম পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়।

অনেকদিন শুণ্য পদে ঝুলে থাকার পরে গত অক্টোবর মাসে তারা নিয়োগ পান। নিয়োগ পাওয়া পর প্রথম দুই মাস ১০ দিনের বেতন বাবদ ৭ হাজার ৫শ ৪৮ টাকা করে পান প্রত্যেক পুলিশ সদস্য।

গতকাল বুধবার তারা বেতনের টাকা তুলতে গেলে সিদ্দিকুর রহমান তাদের প্রত্যেকের থেকে দেড় হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা ঘুষ নেন। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান জানান,প্রথম বেতন থেকে মন্ত্রনালয় ও ডিসি অফিসে মিষ্টি খাওয়ার জন্য এই টাকা নিয়েছিলেন তিনি।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি আজ পুলিশ সদস্যদের থেকে নেওয়া ঘুষ বাবদ ২৪ হাজার টাকা সিদ্দিকুর রহমানকে ফেরত দেওয়ার নির্দেশ দেন। পরে সিদ্দিকুর রহমান প্রত্যেক পুলিশকে তাদের টাকা ফেরত দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, গ্রাম পুলিশ সদস্যদের থেকে টাকা নিযে মিষ্টি খাওয়ার প্রশ্নেই উঠে না। এ ঘটনায় অফিস সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯