মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

বরিশালে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

অনুসন্ধান ডেস্ক: বরিশালের উজিরপুরে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম নাজমুল হক হান্নান। তাকে বুধবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার কাজিরা গ্রাম থেকে আটক করে পুলিশ।এ ঘটনায় গৃহবধূর বাবা থানায় মামলা করলে একইদিন বিকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ।

অভিযুক্ত নাজমুল হক হান্নান উপজেলার হস্তিশুন্ড ৭০ নম্বর এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাফর আহম্মেদ জানান, মঙ্গলবার গভীর রাতে ওই গৃহবধূকে যৌন নিপীড়নের সময় স্থানীয়রা নাজমুল হককে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা দায়ের করেন।

গৃহবধূ জানান, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক নাজমুল হক তাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালান। তিনি রাজি না হলে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন ওই শিক্ষক।’

উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা দপ্তরে লিখিতভাবে জানানো হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯