মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তীব্র শীতে কাঁপছে দেশ

তীব্র শীতে কাঁপছে দেশ

অনুসন্ধান ডেস্ক: প্রচণ্ড শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সূর্য। ফলে সারা দেশেই শুরু হয়েছে তীব্র ঠান্ডা। শৈত্যপ্রবাহ (১০ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা) না থাকলেও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অবস্থা সারা দেশে।

আবহাওয়া অধিদফর বলছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কুয়াশার পরিমাণ খানিকটা কমে আসতে পারে। তবে শনিবার পর্যন্ত এই তীব্র ঠান্ডা অব্যাহত থাকতে পারে।

বুধবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদদফরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল টেকনাফে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল ছাড়া দেশের অন্যান্য নিম্ন তাপমাত্রার অঞ্চলগুলোতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিলো।

যেমন গতকাল তেঁতুলিয়ায় নিম্ন তাপমাত্রা ছিলো ১১.২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ছিলো ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ছিলো ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছীতে ছিলো ১২.২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯