রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার (৪ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে কেক কেটে কর্মসূচির শুভ সূচনা করা হয়। বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু্ষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সহসভাপতি আকতার হোসেন মোল্লা, এটিএম মোস্তফা সরদার ও আব্দুল জলিল ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা। উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের, সহসভাপতি মমিনুল কবির মিঠুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, মেহেদি হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, মাহাতাব ইসলাম মহাসিন, সাগর আহম্মেদ সাজু ও পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল) প্রমুখ। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকন মাসুম বিল্লাহ্, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, মনির হোসেন, সুমন সিদ্দিকী, হৃদয় সাহা, সোয়ানুর রহমান নাঈম ও মিরাজ হোসেন মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে পৌর শহরে বাদ্যযন্ত্রের তালে তালে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯