রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চরফ্যাশনে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্য সংঘর্ষে আহত ১০

চরফ্যাশনে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্য সংঘর্ষে আহত ১০

অনুসন্ধান ডেস্ক: ভোলার চরফ্যাশনে সিএনজিচালক-মালিক ও বাস মালিক সমিতির মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালের এ ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা এবং বিকালে আধা ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল বন্ধ ছিল।

এ সময় সিএনজি চালক-মালিকর সমিতির লোকজনের বিরুদ্ধে ভোলা-চরফ্যাশন সড়কের মুখারবান্ধায় সড়ক অবরোধ করে বাসমালিক সমিতির ৪টি বাস ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ভোলা জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি সালাম পাটোয়ারি জানান, এই রুটে চলাচলকারী সিএনজিগুলো অবৈধ। সেকারণে বাস মালিক সমিতির লোকজন অবৈধ সিএনজি আটকে রাখে। এতে সিএনজির চালকেরা বাস চলাচল বন্ধ করতে সড়ক অবরোধ করে।

তারা ভোলা-চরফ্যাশন সড়কের মুখারবান্ধায় সড়ক অবরোধ করে ৩-৪ বাস ভাঙচুর ও ৪ জন বাস শ্রমিককে মারধরও করে। পরে যাত্রীরাই সড়ক থেকে অবৈধ সিএনজি সরিয়ে আমাদের শ্রামিকদের উদ্ধার করে আহতদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে সিএনজি চালকদের অভিযোগ, সকালে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেওয়ার সময় চরফ্যাশন বাস টার্মিনালের শ্রমিকেরা কয়েকটি সিএনজি আটকে ভাঙচুর করে চালকদের মারধর করে এবং যাত্রীদের নামিয়ে দেয়। সিএনজি ভাঙচুর ও হামলার প্রতিবাদে সিএনজি চালকেরা প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে।

এদিকে ঘটনার পর থেকে বাস মালিক সমিতি ও সিএনজি চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।বড় ধরনের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯