বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পেলেকে সম্মান জানাতে ব্রাজিলে যাননি নেইমার

পেলেকে সম্মান জানাতে ব্রাজিলে যাননি নেইমার

অনুসন্ধান ডেস্ক:: ফুটবল সম্রাট পেলেকে বিদায় দিতে প্রস্তুত গোটা ব্রাজিল। কিংবদন্তিকে বিদায় দিতে ব্রাজিল পৌঁছেছেন দেশটির বর্তমান ও সাবেক তারকা ফুটবলাররা।পূর্বসূরিকে বিদায় দিতে ব্রাজিলে যাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের। কিন্তু, পেলেকে শ্রদ্ধা জানাতে ব্রাজিল যাচ্ছেন না নেইমার।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছিল, পেলের শেষকৃত্যে যোগ দিতে সাও পাওলো যেতে ক্লাব থেকে ছুটি নিয়েছেন নেইমার জুনিয়র। কিন্তু, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে ভিন্ন কথা। পেলেকে শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাননি পিএসজি তারকা।

তবে, নেইমার উপস্থিত না হলেও তার পক্ষে শেষকৃত্যে অংশ নিচ্ছেন তার বাবা নেইমার সিনিয়র। পেলের কফিনবন্দী দেহ সর্বসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য ২৪ ঘণ্টার জন্য সান্তোস এফসির মাঠ ভিলা বেলমিরোয় রাখা হয়েছে।

পেলের বাবা নেইমার সিনিয়র গ্লোবোকে নিশ্চিত করেছেন পিএসজি তারকার না আসার বিষয়টি। তিনি বলেন, ‘নেইমার আসবে না।

তবে তার মন খুব খারাপ। সে আমাকে এখানে তার পক্ষ থেকে উপস্থিত থাকতে বলেছে। কাউকে হারানো কত কষ্টের সেটা আমরা বুঝি। আমরা শুধু একজন খেলোয়াড়কেই হারাইনি, একজন মানুষকেও হারিয়েছি।’

এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। নিয়ে যাওয়া হবে ক্যানাল ৬ সড়কের পৈতৃক বাড়ির সামনে দিয়ে। যেখানে থাকেন পেলের শত বছর বয়সী শয্যাশায়ী মা। স্মৃতি হারিয়ে ফেলায় তিনি জানেনই না তার ছেলে মারা গেছে।

এদিন মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলের ১৪ তলা ভবনে সমাহিত করার কথা রয়েছে পেলেকে। এটি বিশ্বের সবচেয়ে উচু ও খাড়া সমাধিস্থল। এর ওপর থেকে ভিলা বেলমিরো স্টেডিয়ামও দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯