শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লঞ্চে যুবককে ছুরিকাঘাতে হত্যা: আটক ৮

লঞ্চে যুবককে ছুরিকাঘাতে হত্যা: আটক ৮

অনুসন্ধান ডেস্ক: : ঢাকা সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুরে যাওয়ার পথে আসনে বসাকে কেন্দ্র করে সুমন গাজী (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে বিকেলে শহরের বিআইডাব্লিউটিএর মোড় চাঁদপুর অঞ্চল নৌ-পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি জানান পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান।

নিহত সুমন গাজী চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের স্বপন গাজীর ছেলে। তিনি ফার্নিচারের রং মিস্ত্রি ছিলেন। আটকরা হলেন- মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর পৌরসভা এলাকার বাসিন্দা একেএম সাহাবুদ্দিনের ছেলে বাবু আহমেদ ওরফে সুমন (২২), চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদীর হাসান আলীর ছেলে সবুজ প্রধানিয়া (২৩), একই এলাকার খোকন মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (২৩), শহরের ট্রাক রোড এলাকার নাছির উদ্দিন মাঝির ছেলে সাজ্জাদ হোসেন আপন (২২) ও রহমতপুর আবাসিক এলাকার বিল্লাল খানের ছেলে সবুজ খান (২১), শহরের দক্ষিণ গুনরাজদীর আমির হোসেন বেপারীর ছেলে হাসান মাহমুদ সোহাগ (২১), একই এলাকার মধ্য ইচুলী গ্রামের গাজী বাড়ির খালেক গাজীর ছেলে রাকিব হোসেন গাজী (২২) ও একই গ্রামের দেলোয়ার হোসেন বেপারীর ছেলে ইয়ামিন (২২)।

এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সোনার তরী লঞ্চে হত্যার শিকার হন সুমন গাজী। সেখানে তার সঙ্গে বাবু আহমেদ ওরফে সুমনের (১ নম্বর আসামি) লঞ্চের আসনে বসা নিয়ে বাক বিতণ্ডা হয়। পরে সুমন তার সহযোগীদের ফোন দিয়ে চাঁদপুর লঞ্চঘাটে আসতে বলেন। সুমন গাজী লঞ্চঘাটে নামলে তাকে ৭-৮ জন মিলে শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র ও ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন। ঘটনাটি জানতে পেরে চাঁদপুর নৌ থানা পুলিশ এগিয়ে আসে এবং ঘটনাস্থল এলাকা থেকে পাঁচজনকে আটক করে।

পরে নৌ পুলিশ গুরতর আহত সুমন গাজীকে উদ্ধার করে চাঁদপুর সরাকরি জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ১০ মিনিটের দিকে সুমন গাজীর মৃত্যু হয়।

এদিকে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুমন গাজীর মরদেহ নিয়ে খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে আটক পাঁচজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে আটক করা হয়। আটকরা থানা হেফাজতে আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯