শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত এক র্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে মাগুরার লাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মাগুরার আমনগর হাইওয়ে থানার এসআই লিয়াকত আলী জানান, ঝিনাইদহ র্যাব-৬-এর টহলদল একটি পিকআপ ভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়। কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপ ভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র্যাবের ওই টহলদল পিকআপ ভ্যানটির পিছু নেয়। ধাওয়া করে মাগুরার লাউতাড়ায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন র্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন।
নিহতরা হলেন: র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপ ভ্যানের চালক। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। র্যাবের অপর সদস্যকে গুরুতর আহতাবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।