শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে। মামলায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
এ মামলায় পিনাকীর সঙ্গে মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের অপর দুজনকে আসামি করা হয়েছে। মফিজুর গ্রেফতার হয়ে কারাগারে। আর মুশফিকুল পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে সিটিটিসি সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে,