বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সাকিবের পরিকল্পনায় টি-টোয়েন্টিতে সফল হবে বাংলাদেশ: মোসাদ্দেক

সাকিবের পরিকল্পনায় টি-টোয়েন্টিতে সফল হবে বাংলাদেশ: মোসাদ্দেক

নিজস্ব প্রতিবেদন>>এশিয়া কাপের আগে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে সাকিবের লাল দলকে হারায় আফিফের সবুজ দল। ম্যাচ শেষে মোসাদ্দেক জানিয়েছেন, সাকিবের পরিকল্পনায় টি-টোয়েন্টিতে সফল হবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি অধিনায়কের এই পরিবর্তন দলকে ভালো করতে উন্নতিতে সাহায্য করবেও বলে মনে করেন মোসাদ্দেক।’সাকিব ভাই সবাইকে যে প্ল্যানটা দিয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই পজিটিভ মনে হচ্ছে। যদি আমরা এটার ধারাবাহিকতা ধরে রাখি তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে খুবই উপকার হবে।’

সাকিবের পরিকল্পনা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘রোলের যে বিষয়টি থাকে সেটা আমি হয়তো এমন হতে পারে ছয় নম্বরে ব্যাটিং করছি, একদিন হয়তো চার নম্বরে ব্যাটিং করতে হতে পারে। সেটা খুব বেশি হয়তো কঠিন না। এটাই আমাদের মানিয়ে নিতে হবে।’

তিনি যোগ করেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে সবারই টুকটাক কথা হয়েছে। আমি আমারটা জানি, বাকিদেরটা তাদের সঙ্গে কীভাবে কথা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমারটা তো বললাম। লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে আমি যে জায়গাতে সুযোগ পেয়েছি, ওই জায়গায় আমি ভালো করার চেষ্টা করেছি। শেষ দুইটা সিরিজ আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো গেছে। সেই জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী এশিয়া কাপে হয়তো ভালো করবো ইনশাআল্লাহ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯