শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দ্রব্যেমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

দ্রব্যেমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন>> জ্বালানি তেল, পেট্রোল, ডিজেল, অকটেনসহ নিত্যপ্রয়জনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদে নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার বিকেলে নগরীতে জাপার জেলা ও মহানগর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। জেলা জাপা সদস্য সচিব এ্যাড. এমএ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, আকতার রহমান সপ্রু, কামরুজ্জামান চৌধুরী কামাল, ফোরকান তালুকদার, জেলা জাপা যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম খোকন, আবদুল আলীম মাষ্টার, নজরুল ইসলাম, নজরুল ইসলাম হেমায়েত, খাজা শফিউল্লাহ দিপু, মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি আবদুল মন্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুমন, মহানগর শ্রমিক পার্টি সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, জেলা কৃষক পার্টি আহবায়ক মোসলেম ফরাজি, জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ, যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক বাহাদুর হোসেন।

আরও বক্তব্য রাখেন ২৯নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি মোঃ ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহিদ তালুকদার, ২৮নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, ২৪নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক ফারুক হোসেন, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি হারিসউদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মোঃ মিঠু হাওলাদার, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি রাহাত খান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম সিকদার, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টি আহবায়ক মোঃ সোহরাব হোসেন মৃধা এবারের গাউয়াসার এলাকার জাপা নেতা আবদুল বাকের, মোঃ হেমায়েত উদ্দিন খান, সার্জেন্ট বাছেত তালুকদার প্রমুখ। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯