শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সদরঘাটে ২ লঞ্চের মাঝে চাপা পড়ে ট্রলারের যাত্রী নিহত

সদরঘাটে ২ লঞ্চের মাঝে চাপা পড়ে ট্রলারের যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক>> রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ২ লঞ্চের মাঝে চাপা পড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ট্রলার চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন। রোববার (০৭ আগস্ট) বিকেলে সদরঘাটের চাঁদপুর লঞ্চ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাশেদের বাড়ি কুমিল্লায়। তার বয়স আনুমানিক ১৯ বছর। আহত দু’জন হলেন- ট্রলারের চালক ইমরান ও যাত্রী আলী আজগর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সদরঘাটের লালকুঠি ঘাটে ভিড়ে। একই সময় চাঁদপুরগামী আরেকটি লঞ্চঘাটে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার ২ লঞ্চের মাঝখানে চলে আসে। একপার্যায়ে ২ লঞ্চের চাপায় পড়ে ট্রলারটি। এতে এক যাত্রী নিহত এবং ২ জন আহত হন।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ট্রলার চালক ইমরান পুলিশ হেফাজতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯