শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লঞ্চভাড়া দ্বিগুণ করার প্রস্তাব মালিকদের, মন্ত্রণালয় বলছে অযৌক্তিক

লঞ্চভাড়া দ্বিগুণ করার প্রস্তাব মালিকদের, মন্ত্রণালয় বলছে অযৌক্তিক

নিজস্ব প্রতিবেদক .. ডিজেলের মূল্য লিটারে ৩৪ টাকা বাড়ানোর প্রেক্ষিতে লঞ্চ মালিকরা শতভাগ ভাড়া বাড়ানোর যে দাবি করেছেন- সেটি অযৌক্তিক বলে মনে করছে সরকার। ভাড়া কী পরিমাণ বাড়ানো যায়, সেটি নির্ধারণে গঠন করা হয়েছে কার্যকরী কমিটি। পদ্মা সেতু চালু হওয়ার পর এমনিতে যাত্রীসংকটে ভাড়া কমিয়ে দেয়া লঞ্চের মালিকরা কিলোমিটারপ্রতি ৪ টাকা থেকে ৪ টাকা ৬০ পয়সা ভাড়া চাইছেন, যা সড়কপথের ভাড়ার প্রায় দ্বিগুণ। শুক্রবার মধ্যরাত থেকে ডিজেলের দাম বাড়ানোর পর রোববার ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দেয় লঞ্চ মালিকদের সমিতি ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা’।

এই সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা শতভাগ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছি।’ গত নভেম্বরে যখন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়, তখন লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছিল ৩৫ শতাংশ। তখন ১০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৭০ পয়সার বদলে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বের জন্যও ১ টাকা ৪০ পয়সার বদলে ২ টাকা নির্ধারণ করা হয়। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। অর্থাৎ এবার মালিকরা ১০০ কিলোমিটার পর্যন্ত কিলোমিটারপ্রতি ৪ টাকা ৬০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি পথের জন্য কিলোমিটারপ্রতি ৪ টাকা ভাড়া ঠিক করতে চাইছেন।

এদিকে আজ সোমবার (০৮ আগস্ট) সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসে নৌপরিবহন মন্ত্রণালয়। তবে সেখানে ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটিকে আমরা যৌক্তিক মনে করছি না। এ জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্কিং কমিটি সরকারের কাছে প্রস্তাব দেবে, সে অনুযায়ী ভাড়া বাড়ানো হবে।

‘আগে যেভাবে পূর্বে মূল্য নির্ধারণ করা হয়েছিল, একইভাবে পুনর্নির্ধারণ করা হবে। আমরা কয়েকটি বিষয়ে এখানে বিবেচনায় নিচ্ছি। শুধু সদরঘাট নয়, সারা বাংলাদেশকে চিন্তা করে সিদ্ধান্তটি নিতে হবে। আমাদের কাছে আজকের মধ্যেই তারা সুপারিশ দেবেন। সরকারের বিবেচনার জন্য আমরা উপস্থাপন করব। আমরা আমরা আশা করছি আগামীকাল অথবা ১০ আগস্টের মধ্যে এ বিষয়ে আমরা গেজেট প্রকাশ করতে পারব।’

লঞ্চ মালিকদের দাবির বিষয়ে তিনি বলেন, ‘তারা প্রস্তাব দিয়েছে শতভাগ বৃদ্ধির এবং সেখানে তারা আরও কিছু বিষয় নিয়ে এসেছে, অন্যান্য উপকরণ মবিল বা অন্যান্য সরঞ্জাম। আমার মনে হচ্ছে সেগুলো তো নতুন করে বাড়েনি। সেটা আমাদের জন্য মূল বিবেচ্য বিষয় নয়।’

লঞ্চমালিকরা যে হারে ভাড়া চাইছেন, তা বাস ভাড়ার হারের চেয়ে অনেকটাই বেশি, যদিও নৌপথের ভাড়া সাধারণত সড়কপথের চেয়ে কম থাকে।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে নগর পরিবহনে কিলোমিটারপ্রতি আড়াই টাকা এবং দূরপাল্লায় ৫১ আসনের বাসের ক্ষেত্রে ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া ঠিক করা আছে। কোনো বাস আসনসংখ্যা কমালে আনুপাতিক হারে ভাড়া বাড়াতে পারবে।

বাস ও লঞ্চের ভাড়া কতটা বাড়তে পারে, তার একটি অনুমিত হিসাব অবশ্য দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ডিজেলের দাম বাড়ার কারণে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি লঞ্চ ভাড়া বাড়তে পারে ৪২ পয়সা।

কিন্তু এতে তুন্তু না লঞ্চমালিকরা। লঞ্চমালিক নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘বাসের হারে আমাদের বাড়ালে চলবে না। আমাদের ক্ষেত্রে আরও বেশি বাড়াতে হবে।’

বাংলাদেশে লঞ্চের প্রধান পথ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে বৃহত্তর বরিশাল, চাঁদপুর ও শরীয়তপুর রুটে। নৌপথেই এতদিন যাত্রী বেশি থাকলেও গত ২৬ জুলাই থেকে পদ্মা সেতু চালুর পর পরিস্থিতি পাল্টে গেছে।

যাত্রীরা সড়কপথে পদ্মা সেতু হয়ে তুলনামূলক দ্রুত রাজধানীর সঙ্গে যোগাযোগে আগ্রহ দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে যাত্রীদের ফেরাতে ভাড়া অনেকটাই কমিয়ে আনা হয়েছে লঞ্চে। শতভাগ ভাড়া বাড়লে তারা যাত্রী কতটা পাবেন- তা নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯