শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ওয়ার্কার্স পার্টির

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ওয়ার্কার্স পার্টির

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন>

রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষকের সারের মূল্যবৃদ্ধির পায়তারা রুখে দেয়ার দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে, জেলা নেতা কমরেড জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিন হোসেন, জাহাঙ্গীর চৌধুরী, পঙ্কজ ঘোষ, যুব মৈত্রী নেতা হাসানুজ্জামান পান্নু, নজরুল ইসলাম তালুকদার, সাবেক ছাত্র নেতা সম্রাট মজুমদার,ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা আরাফাত হোসেন শাওন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,সরকারের অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত জনগণ মানে না অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত বাতিল করতে হবে,একই সাথে কৃষকের সারের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ করে জ্বালানী খাতের সাথে জড়িত দুর্নীতিবাজ,লুটপাটকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির নিশ্চিত করতে হবে। জনগণকে পূর্ণাঙ্গ রেশনিং এর আওতায় এনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করারও দাবি জানান বক্তারা ।

 

আরো পড়ুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯