শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেয়ের মৃত্যু

প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেয়ের মৃত্যু

অনুসন্ধান ২৪ >> সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে শুক্রবার এক ব্যক্তি ও তার ৪০ দিনের মেয়ের মৃত্যু হয়েছে। সূত্র : ইউএনবি

দুর্ঘটনায় রুবেলের স্ত্রী কাজল আক্তার (৩০), তার ভাই রাসেল আহমেদ (৪৮) ও স্ত্রী আনিকা আক্তার (৩০) আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর জানান, নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার রুবেল আহমেদ (৩৫) ও তার মেয়ে রাহি আক্তার আদরী।

ওসি জানান, পরিবারটি সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর এলাকায় একটি সেতুর কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

স্থানীয়রা গাড়ি থেকে আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করতে পারলেও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাহীকে মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম দস্তগীর জানান, পরে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রুবেলকেও মৃত ঘোষণা করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং খাল থেকে গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে পুলিশ কর্মকর্তা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯