বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বানারীপাড়ায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিট কর্তৃক উপজেলা পর্যায়ে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাপোর্ট সার্ভিস অ্যান্ড কো-অর্ডিনেশনের প্রোগ্রাম ম্যানেজার ডা. তৃপ্তি বালা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম, সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. শাহনাজ খান, বরিশাল জেলা পরিবার পরিকল্পনা অফিসের এমওসিসি ডা. এম. ফরিদুজ্জামান, বানারীপাড়া উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুৃর আলম প্রমুখ।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম (টুকু), সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সদস্য ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, পৌরসভার প্যানেল মেয়র প্রভাষক মো. এমাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. নাদিরা পারভীন, প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. হুমায়ুন কবির, বাইশারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় এছাড়াও ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার, মহিলাবিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, পৌরসভার প্যানেল মেয়র মনিরা আক্তার ময়না, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯