শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমরা মুখে একটা বলে অন্যটা করার মানুষ নই: ফেরদৌস

আমরা মুখে একটা বলে অন্যটা করার মানুষ নই: ফেরদৌস

দ্বিমুখী লোকদের আর ক্ষমতায় চাই না: ফেরদৌস
দ্বিমুখী লোকদের আর ক্ষমতায় চাই না: ফেরদৌস

নিজস্ব প্রতিবেদন>>একদিন পরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যে নির্বাচনকে ঘিরে রীতিমত সরগরম ঢাকাই চলচ্চিত্রের সিনেমা অঙ্গন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা।

নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সামনে বুধবার দুপুরে নির্বাচনী ইশতেহার পাঠ করে শোনালেন সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন। কাঞ্চন-নিপুণ প্যানেলের নির্বাচনী ইশতেহারের শ্লোগান ‘মর্যাদা ও পর্দায় আমাদের শিল্পী’।

ইশতেহার পাঠের পর গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, ডিএ তায়েব সহ কাঞ্চন-নিপুণ পরিষদের উপস্থিত অন্যান্য সদস্যরা।ইশতেহারে ২২টি পয়েন্ট তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন। এর মধ্যে প্রথমেই বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসিতে প্রধানমন্ত্রীর আগমনের উদ্যোগ নেওয়ার কথা জোর দিয়ে বলা হয়।

এ সময় এই পরিষদের কার্যকরী সদস্য পদপ্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেন, পরিবর্তন ও পরিবর্ধনের জন্য কাঞ্চন-নিপুণ প্যানেলের বিকল্প নেই। এ জন্যই আমরা এই পরিষদকে সমর্থন দিয়েছি।

তিনি বলেন, আমরা কথা দিচ্ছি শতভাগ সততার সঙ্গে আমাদের দেওয়া ইশতেহারের কথাগুলো কার্যকর করবো। ইশতেহারে যেসব কথা বলা হয়েছে, সেগুলো আমরা অনেক ভেবে চিন্তেই করেছি। ভালোবাসার তাগিদ থেকেই করেছি। আমরা শিল্পী ও তার মর্যাদায় বিশ্বাসী।

এ সময় ফেরদৌস বলেন, আমরা মুখে একটা বলে অন্যটা করার মানুষ নই। এর আগে আপনারা দেখেছেন, অনেকের কথা শুনেছি- সামনে এসে মুখে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু পেছনে গিয়েই অন্য একটা ফেস।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯