বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কিপটে বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন কুমিল্লার নাহিদুল

কিপটে বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন কুমিল্লার নাহিদুল

কিপটে বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল
কিপটে বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল

নিজস্ব প্রতিবেদন>>অফ-স্পিনার নাহিদুল ইসলামের দুর্দান্ত বোলিং নৈপুন্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ৬৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে।

এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাহিদুলের বোলিং ফিগার রীতিমতো চোখ ধাঁধানো। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকটা অবিশ্বাস্যও বলা যায়।তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় হার বরিশালের। ফরচুন বরিশালের বিপক্ষে তার বোলিং ফিগার ৪-১-৫-৩! বিপিএলের ইতিহাসে এটিই যৌথভাবে সেরা ইকোনমিক বোলিংয়ের রেকর্ড।

আফ্রিদি ২০১৫ সালে সিলেট সুপারস্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ইকোনমি ছিল ১.২৫। নাহিদুলের বোলিংয়ে স্পেলও একই রকম। কেবল উইকেট সংখ্যায় কুমিল্লার স্পিনার এগিয়ে আছেন। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন নাহিদুল।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাহিদুলই এখন বিপিএলে এককভাবেই সেরা ইকোনমিক বোলিং ফিগারের মালিক। এর আাগে ২০১৭ সালের আসরে রাজশাহী কিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান ৪ ওভারে ৮ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট।সর্বোচ্চ চার ওভার বল করে এর আগে মাত্র ৫ রান দিয়ে রেকর্ডটি ছিল পাকিস্তানের শহিদ আফ্রিদির।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯