শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গৃহশ্রমিক ফারজানাকে নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি

গৃহশ্রমিক ফারজানাকে নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি

রাজধানীতে গৃহশ্রমিক নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি
রাজধানীতে গৃহশ্রমিক নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদন>>রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল এলাকায় ফারজানা আক্তার (১৩) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে এ আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, হাতিরপুলে শেখ ইউসুফ আলীর বাসায় প্রায় দুই বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করেন ফারজানা আক্তার।

একইসঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিকরণের মাধ্যমে এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতিও আহ্বান জানায় সংস্থাটি।

ফারজানা সামান্য ভুল করলেই মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হতো। শরীরের বিভিন্ন স্থানে আঘাত, গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া, হারপিক খাইয়ে দেওয়ার মতো নির্যাতন করতো গৃহকর্তা ইউসুফের মেয়ে ও স্ত্রী।

গত ১৪ জানুয়ারি একটা গ্লাস আনতে দেরি হওয়ায় ফারজানাকে উলঙ্গ করে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়ে ফারজানা। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে ফারজানা রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে গৃহকর্মে নিযুক্ত শ্রমিকের উপর নির্যাতন, হত্যা, ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে। গৃহশ্রমিক হিসেবে যেমন তাদের রয়েছে কিছু ন্যায্য অধিকার তেমনই রয়েছে মানুষ হিসাবে মর্যাদা পাওয়ার অধিকার।

এ করোনাকালে গৃহশ্রমিকরা সরকারি ও বেসরকারি পর্যায় থেকে তেমন কোনো সাহায্য বা সহযোগিতা পায়নি এবং তাদের একটা বড় অংশই চাকুরিচ্যুত এবং কর্মহীন। ফলে তাদের বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তাদের উপর এ ধরনের সহিংসতার ও নির্যাতনের ঘটনা অমানবিকতার চরম নিদর্শন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯