মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আগামী ২১ জানুয়ারী বিপিএল খেলতে ঢাকায় এলেন ব্রাভো

আগামী ২১ জানুয়ারী বিপিএল খেলতে ঢাকায় এলেন ব্রাভো

বিপিএল খেলতে ঢাকায় ব্রাভো
বিপিএল খেলতে ঢাকায় ব্রাভো

নিজস্ব প্রতিবেদন>>সাকিব-গেইলদের সঙ্গে ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকায় পা রেখেছেন ক্যারিবিয় টি-টোয়েন্টি তারকা ডোয়াইন ব্রাভো। আগামী ২১ জানুয়ারী মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ব্রাভো। তবে বিশ্বব্যাপী এখনো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে যাচ্ছেন তিনি। কাগজে কলমে বিপিএলে এবার শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। এবারের শিরোপার অন্যতম দাবিদার তারা। এই দলে আছেন কয়েকজন তারকা ক্রিকেটার, যারা সারা বছরই বিশ্বের সব প্রান্তে টি-টোয়েন্টির ফেরি করে বেড়ান।

প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছিল শ্রীলঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকাকে। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড তাকে বাংলাদেশে এসে খেলার জন্য অনুমতি দেয়নি। ফলে তার বদলি হিসেবে দ্রুত ব্রাভোকে নিয়েছে বরিশাল।

প্লেয়ার্স ড্রাফট থেকে বরিশালের দলে এসেছে কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসানের মত জাতীয় দলের তারকারা। এছাড়াও বরিশালে ঠাই পেয়েছেন মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, সানজামুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।

সাকিব আল হাসান (আইকন), নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার্স ড্রাফটে স্কোয়াডে ডাক পান ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাককয় ও আলজারি জোসেফ এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকওয়েলা (ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারবেন না)। ড্রাফটের পর মুনিম শাহরিয়ার ও ইংলিশ চায়নাম্যান জ্যাকব বেনেডিক্ট লিন্টটকে দলে নিয়েছে বরিশাল।

মুজিব উর রহমান, ক্রিস গেইল, আলজারি জোসেফ, ডোয়াইন ব্রাভো, জেইক লিন্টট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯