শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কবিতা

বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কবিতা

সেদিন ওরাও এসেছিল !!!
(বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কবিতা)
*মকবুল তালুকদার

 

সেদিন ওরাও এসেছিল কুর্মিটোলায়
জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে।
এসেছিলেন সখিনা খালা, মাইমুনা বুজি
রিক্তা, বাসন্তি,শুক্কুর,বছির আর তাপশী।

এসেছিল পাকিদের বাংকার থেকে মুক্ত অপরুপা, স্নিগ্ধা, মালতী আর ছন্দা!
ক্ষত বিক্ষত ধর্ষিতা বিরংগনা
যাদেরকে চেয়ারম্যান তুলে দিয়েছিল
পাকি হায়েনা পশুদের হাতে।
ওরা সবাই মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো!
সমাজে ওদের ঠাই নাই, গর্ভে যুদ্ধ শিশু!
ওরা কোন ক্ষতি পুরন চাইতে আসে নাই!
এসেছিল শুধু পিতা মুজিবকে দেখতে!
যার ডাকে এসেছে রক্তস্নাত স্বাধীন বাংলাদেশ।

মসজিদের ইমাম ছমির মুন্সীও এসেছিল!
মৈইত্যা রাজাকার তাঁকে ঘরে বন্দি করে
আগুন দিয়েছিল জিন্দাবাদ ধ্বনি দিয়ে
তাঁর সারা শরীর আগুনে ঝলসানো!
গায়ে পোড়া মাটির গন্ধ! তিনি এসেছিলেন
পিতা মুজিবের চোঁখের জলে শিক্ত হতে।

এসেছিল ঠান্ডু মিন্টু কবিতা আর রাহেলা
ওরা সবাই স্বজন হারানে! ওরা ছিন্নমুল!
রাজাকার’রা ওদের বাড়ীঘর পুড়িয়ে ছাই করেছে!
লাল সবুজের পতাকা আর বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন তাদের সান্তনা ও প্রেরনা!

সখিনা খালার সাথে নাতি মনুও এসেছিল!
ওর ইচ্ছা শেখ মুজিবকে দেখা, যার নাম নিতেই
পাকি’রা ওর দাদা আর পিতাকে হত্যা করেছে!
দেখতে এসেছিল দাদীর সাথে শেখ মুজিবকে।
নিরাপত্তার কারনে কাছে যেতে পারেনি ওরা!
তাতে দু:খ নেই ওদের! জনসমুদ্রে অবলোকন করছে জাতির পিতা শেখ মুজিকে!
দু’হাত তুলে কামনা করেছে তাঁর দীর্ঘ জীবন।

এসেছিল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সামশু পাহাড়ীরা
তারা এসেছিল ক্ষতিপুরনের দাবী নিয়ে নয়?
এসেছিল বলতে! পংগুত্বে দু:খ নেই তাদের
পিতা মুজিব ফিরেছেন স্বাধীন বাংলায়।

দলে দলে মুক্তিযোদ্ধারা এসেছিল কুর্মিটোলায়
অভিবাদন জানিয়ে পিতাকে আশ্বস্ত করতে
“থাকবো মোরা সদাজাগ্রত তোমার পাশে”।

সেদিন কিন্তু জিয়া মুস্তাক তাহের ঠাকুর
ওবায়দুর মাহবুব চাষীরাও এসেছিল
কপালে দু:চিন্তার ভাঁজ! শীতের মধ্যেও ঘার্মাক্ত!
তারা এসেছিল ভিন্ন কারনে, এসেছিল দেখতে?
সত্যিই কি পাকি’রা মুক্তি দিয়েছে মুজিবকে?

এসেছিল পাকি কারখানায় তৈরী আমলারাও
তাঁদের আগমন আনুগত্য নয়? স্তাবকতা!

এসেছিল মুক্তিযুদ্ধের ১৬তম বাহিনীর সদস্য’রা
আরো এসেছিল উপযুক্ত বয়স হওয়া সত্বেও
নেতার নির্দেশ উপেক্ষা করে মুক্তিযুদ্ধে না যাওয়া
সুবিধাবাদী! তথাকথিত মুজিব সৈনিক’রা!

*লেখক: বীরমুক্তিযোদ্ধা ও কৃষিবিদ
স্নিউইয়র্ক, আমেরিকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯