শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী, সন্তানসহ নিহত ৪।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী, সন্তানসহ নিহত ৪।

কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তানসহ নিহত ৪
কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তানসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদন>>কুমিল্লার লাকসামের কালিয়াচৌ এলাকায় চাচা শ্বশুড়ের জানাযায় যাওয়ার পথে বিআরটিসির বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তান ও শাশুড়িসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত তিনজনকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। তাদের সবার বাড়ি লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন। জানা যায়, ফেনীতে বাহার মিয়ার চাচা শ্বশুরের জানাজায় যাওয়ার পথে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাহার মিয়া ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান।
পরে কুমিল্লা নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়।

এসআই জসীমউদ্দীন বলেন, মরদেহগুলো লাকসাম হাইওয়ে থানায় রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হবে।

খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯