শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শুরু

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদন>> পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় সোমবার (২৬ ডিসেম্বর) ৫ বিশ্বশক্তির সাথে বৈঠকে বসে তেহরান।

আলোচনার ফলাফল নিয়ে এখনও কিছু জানানো হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ভিয়েনায় থাকবেন প্রতিনিধিরা। এখনও নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতেই অনড় তেহরান।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সাথে ইরানের মধ্যে ৭ম দফায় পরমাণু আলোচনা শেষ হয় ১০ দিন আগে। পরে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক হয় বাকি ৫ দেশের প্রতিনিধিদের। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে সাক্ষাতে রাজি না হওয়ায় নেয়া হয় বিকল্প পদক্ষেপ।

অবশ্য তেমন কোনো অগ্রগতি হয়নি সেবার। ওয়াশিংটনের দাবি, অযথা সময় নষ্ট হচ্ছে পরোক্ষ আলোচনা প্রক্রিয়ায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯